ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১৬৮৫ নম্বরে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে জায়াগা করে নিয়েছেন সালমান এফ রহমান
 নিউজ ডেস্ক;-বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এক নাম সালমান এফ রহমান।বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) গ্রুপের কর্ণধার তিনি। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসেবে তিনি জায়াগা করে নিয়েছেন।
 
বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর ওই তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন ১৬৮৫ নম্বরে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।প্রসঙ্গত, ১৯৭২ সালে এ দেশে  বেক্সিমকো গ্রুপ যাত্রা শুরু করে। গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ শুরু করে। পরে টেক্সটাইলস খাতেও আসে সাফল্য।ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পরবর্তী সময়ে সালমান এফ রহমান রাজনীতিতে সক্রিয় হন। তিনি বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার প্রকাশিত হুরুন গ্লোবাল-এর ওই তালিকায় স্থান পেয়েছেন ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা। তালিকার শীর্ষ তিনজনই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ আট হাজার ১০০ কোটি ডলার বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন ওই তালিকায়। তার অবস্থান ৩৯৫ নম্বরে। ট্রাম্পের সম্পদের পরিমাণ ৪৫০ কোটি ডলার বলে ওই তালিকায় উল্লেখ করা হয়েছে।  হুরুন গ্লোবাল-এর ওয়েবসাইটে বলা হয়, ওই তালিকার দুই-তৃতীয়াংশ ব্যক্তিই নিজের চেষ্টায় অগাধ সম্পদের মালিক হয়েছেন। অপরদিকে, এক-তৃতীংশ ধনকুবের পারিবারিক সূত্রে সম্পদ লাভ করেছেন।
 উল্লেখ্য, গত ছয় বছর ধরে হুরুন গ্লোবাল বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat