ব্রেকিং নিউজ :
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : ববি হাজ্জাজ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী লংমার্চে জনভোগান্তির আশঙ্কা, আগাম ক্ষমা চেয়ে রাখলো জামায়াত আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২৫
  • ১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সার ব্যবস্থাপনা ও সরবরাহসংক্রান্ত কার্যক্রম তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে কমিটি। পাশাপাশি সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমও তারা তদারকি করবে।
সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে এই কমিটির। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat