ব্রেকিং নিউজ :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশ মন্ত্রীর ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হাইতির রাজধানীর কাছে সশস্ত্র হামলায় নিহত ৪০
  • প্রকাশিত : ২০২৬-০৮-২৫
  • বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে থাকা উর্বশীকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়।
উর্বশীর পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার তিনটি রং। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। এর সঙ্গে ছিল সোনালি ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি।
পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। অন্যদিকে অনেকে উর্বশীর প্রশংসা করে বলেছেন, তিনি নিজের পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন।
বিতর্কের মাঝেই পোশাকটি নিয়ে নিজের বক্তব্যও জানান উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।
উর্বশী রাউতেলার জন্য এবারের আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন তিনি। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতা সেনও ছিলেন নির্বাচন কমিটির সদস্য। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীর কথা বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat