ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৫৬৫৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রণবীর সিং। ছবি: সংগৃহীত
বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ এর জন্য অভিনেতা রণবীর সিং বেশ প্রশংসিত হয়েছেন। তবে সে খুশির দিন না কাটতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে রণবীর সিং এর বিরুদ্ধে। 
বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল।
কয়েক মাস আগে গোয়ার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। তখনই সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখাচ্ছিলেন তিনি। এমনকি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন অভিনেতা। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল। 

অভিযোগে বলা হয়েছে— হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর সিং এবং চামুণ্ডা দেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্নাটকের এ দেবীকে অপমান করেছেন।

এই প্রসঙ্গে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীরকে চামুণ্ডা দেবীর নকল করতে নিষেধ করছিলেন। তবে শোনেননি অভিনেতা। 

ঋষভ শেঠি বলেছিলেন, আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি সিনেমা বা অভিনয়। কিন্তু যে দৈব্যকে দেখানো হয়েছে, তা খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয়। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে নিষেধ করি। এই দেবদেবী আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে।

এ ঘটনায় কটাক্ষের শিকার হন রণবীর সিং। পরে অভিনেতা ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ক্ষমা চেয়েও নিষ্পত্তি হয়নি। তবে এফআইআর নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেতা রণবীর সিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat