ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৫৪৬৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ‘রিদম অব ফিউশন’ কনসার্টে গাইলেন টাইগা ট্রিস। গত রোববার রাতে আলোকি কনভেনশন সেন্টারে হিপহপে বাংলাদেশের শ্রোতাদের মাতালেন জার্মান-মেক্সিকান এই র‍্যাপার।
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পার্টনার স্কুল প্রোগ্রামের আয়োজনে এই কনসার্টে ট্রিসের সঙ্গে অংশ নেন ঢাকার কয়েকজন শিল্পী। এর মধ্যে আছেন গিটারিস্ট আবির ইবনে মাসুদ, তবলাবাদক ও ড্রামার কৃষাণ লাল, কি–বোর্ডিস্ট তৌসিফুর রহমান, ডিজে রিসোভা ও বেজ গিটারিস্ট অমিত হাসান।
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টে টাইগা ট্রিসের হিপহপের সঙ্গে ঢাকার শিল্পীদের ফিউশন স্থানীয় ও আন্তর্জাতিক সংগীতের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। টাইগার ফ্রিস্টাইল র‍্যাপ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সুরের মেলবন্ধন ছিল মনে রাখার মতো।  
কনসার্ট শুরুর আগে টাইগা ট্রিস, স্থানীয় শিল্পী ও সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভারনার। গ্যেটে ইনস্টিটিউট জানিয়েছে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
হিপহপের সঙ্গে ইলেকট্রনিক শব্দের মিশ্রণের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত র‍্যাপ শিল্পী টাইগা ট্রিস। শক্তিশালী গানের কথা এবং অভিব্যক্তিপূর্ণ পারফরম্যান্স তাঁকে সংগীতজগতে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। জার্মানিতে জন্মগ্রহণ করা এ শিল্পী মেক্সিকোতে বেড়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat