ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এর জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তির পর কেটে গেছে ত্রিশ বছর। সুরজ বরজাতিয়ার পরিচালিত এ সিনেমায় মাধুরীর ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে দাগ কেটেছিলেন। ৫৬ বছর বয়সে ত্রিশ বছর আগের ২৬ বছরের ‘নিশা’ রূপে ফিরলেন মাধুরী। 
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘দিদি তেরা’ গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় সম্প্রতি তাকে দেখা গেল একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ।
এসময় সোনালি জরির ডিজাইনে বেগুনি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করা বেগুনি চুড়ি ও গলায় হীরা ও এমার‍্যাল্ডের নেকলেস পরেছিলেন। ভাইরাল হওয়া মাধুরীর সেই ছবির সঙ্গে মুহূর্তে ত্রিশ বছর পিছিয়ে গেল নেটিজেনরা। সেই সময়ের ২৬ বছরের সেই নিশা চরিত্রের মাধুরীর ছবির সঙ্গে আর আজকের ৫৬ বছরের মাধুরীর ছবি পাশাপাশি রাখলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat