ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৭৮৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সেই কাজগুলো সম্পন্ন করছেন।
আজ সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন  দেশে ২৬ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষের ৫ টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। 
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনার এ সাফল্যের কারণে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে এ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবীর খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat