ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল :  নড়াইলে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের  জেলা তথ্য অফিস পরিদর্শন  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  নিজামূল কবীর নড়াইল জেলায় তথ্য অফিস পরিদর্শনে আগমন করেন ৷ (১লা আগস্ট) সকাল দশ সময় নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে জেলা তথ্য অফিস পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অত্র দপ্তরের প্রচার কার্যক্রম মনিটরিং করার উদ্দেশ্যে এক বিশেষ সরকারি সফরে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নড়াইল আগমন করেন ৷
এছাড়া ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এপ্রিল-মে /২০২৩ প্রান্তিকের নড়াইল জেলা তথ্য অফিস কর্তৃক সম্পাদিত কাজের জনমত যাচাইয়ের লক্ষ্যে মহাপরিচালক মহোদয় মনিটরিং কার্যক্রম সম্পাদন করেন ৷

তিনি নড়াইল জেলা তথ্য অফিসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কাজের ধারা ও মান আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৷ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীরের নড়াইল জেলা তথ্য অফিস পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন, সহকারী তথ্য অফিসার জনাব মনিরুল বাশারসহ অত্র দপ্তরের সকল কর্মচারীবৃন্দ ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat