ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ পৌরসভা পর্যায়ে দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন  করা হয়েছে। সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে নড়াইল পৌরসভার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
 উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলায় বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলায় শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
 এ প্রতিযোগিতায় নড়াইল পৌর সভার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ ছাত্র ও ৮ছাত্রী অংশগ্রহণ করে।
নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশার প্রমূখ।
নড়াইল পৌরসভার কর্মকর্তা,জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat