ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
শুক্রবার বিকালে ঝিনাইদহ ওয়াজির আলি হাইস্কুল মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপি নেতারা প্রতিটি মুহূর্তে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের লক্ষ্য সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দেশে দাঙ্গা হাঙ্গামা সষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা। তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে প্রগতিশীল ও দলিত মেহনতি মানুষের উন্নয়নের রাজনীতি ধ্বংস করা। দেশকে পাকিস্থানীদের তাবেদার বানানোর। মাদক, দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাবেক লীগের সভাপতি আহাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক  এ কে এম আফজালুর রহমান বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, মু আব্দুর রাজ্জাক প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat