ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোলার সিস্টেম এবং কোভিড-১৯ সুরক্ষায় বিভিন্ন যন্ত্র স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে বাস্তবায়িত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা। বক্তব্য দেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: নাইম আহমেদ, জাইকার ইউজিবিএফ সুশান্ত মজুমদার, ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন মিয়া।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৩’শ ওয়ার্ডের ২১টি সোলার প্যানেল, সোলারের ব্যাটারি ১৪টি, ২৫’শ ভোল্টের ৪টি আইপিএস, চার্জ কন্ট্রোলার ২টি, আর্থিং ২টি, ফ্যান ২১ টিসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি রয়েছে। এছাড়া কোভিড-১৯ সুরক্ষায় ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি বিছানা, পাল্স অক্সিমিটার ১০০টি, ইসিজি মেশিন ১টিসহ অনান্য সুরক্ষা সামগ্রী স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়ুবুর রহমান বলেন, সোলার সিস্টেম চালু হওয়াতে ইমার্জিন্সি সময়ে চিকিৎসা সেবা দিতে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat