ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৪৬০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ শুক্রবার জেলায় বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন-যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়।
সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২ হাজার ১০০ ব্যক্তির রক্ত পরীক্ষা করা হলেও এইডস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. এ এস এম সাদেকুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার ডা. মো. রাসেল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
আলোচনা সভার আগে জেলা স্বাস্থ্য অফিস চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat