ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৪৫৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের হাওয়া এখন ভালো, মাঝি ভালো, তাই দেশও ভালো আছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজলবাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, আমি আপনাদের মানুষ, আমাকে আপনারা বারবার নির্বাচিত করে উন্নয়ন করার সুযোগ দিচ্ছেন। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সেবায় নিজের জীবন বিলিয়ে দিতে চাই। সুনামগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, আমি কাজের মানুষ আমাকে কাজ করার সুযোগ দিন।
মন্ত্রী বলেন, সামনে নির্বাচন তাই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি চান সুনামগঞ্জে বেশি বেশি উন্নয়ন হোক। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুনামগঞ্জকে উন্নয়নে আলোকিত করেছি, আরও করব। সুনামগঞ্জে রেল আসবে, বিমানবন্দর হবে। কোন জায়গা আমরা খালি রাখব না। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, কারন আমরা চাই দেশের উন্নয়ন আর উন্নয়ন।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat