ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৬৫৯২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য (ইউকে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার আনা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে(আইসিজে) একটি যৌথ ঘোষণা দাখিল করেছে।
কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সরকারের জারিকৃত এই যৌথ বিবৃতি অনুসারে, কনভেনশনের প্রাসঙ্গিক বিধানগুলির ব্যাখ্যা দেওয়ার জন্য এই দেশগুলি আদালতের সামনে গণহত্যা আদালতের সংবিধির ৬৩(২) ধারার অধীনে এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার অধিকার প্রয়োগ করছে। তারা আদালতের নজরে এনে বলেছেন,  জেনোসাইড কনভেনশনের জন্য রাষ্ট্রপক্ষকে গণহত্যার অপরাধ প্রতিরোধ করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদীহিতার আওতায় আনতে তাদের ভুমিকা রাখার প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আদালতে গাম্বিয়া এতদসংক্রান্ত কার্যধারায়, গণহত্যাজনিত অপরাধের (জেনোসাইড কনভেনশন) প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়, “এই অভিযোগে এই যুক্তি দেয়া হয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক এবং পরিকল্পিত ‘নিশ্চিহ্ন অভিযান’  চালায় এবং এই অভিযানগুলির সময় সংঘটিত গণহত্যামূলক কর্মকা-ের উদ্দেশ্য ছিল- রোহিঙ্গাদের একটি গোষ্ঠী হিসাবে সম্পূর্ণ বা আংশিকভাবে গণহত্যা এবং ধর্ষণ ও যৌন সহিংসতার মাধ্যমে ধ্বংস করা, সেইসাথে তাদের গ্রামে আগুন লাগিয়ে বাসিন্দাদের ঘর পুড়িয়ে ফেলার মতো ধারাবাহিকভাবে ধ্বংসযজ্ঞ চালানো।”
কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য জবাবদিহিতা এবং আন্তর্জাতিক আইনি আদেশের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ হিসাবে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat