ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৬৮১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার উপজেলা সদরে আজ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিসেবিলিটি রাইটস এডভোকেসি প্ল্যাটফর্ম (ড্রাপ) সদস্যদের নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। সোমবার বেলা ১১ টায় পিসিসি’র আইএলপিডব্লিউডিভিডি প্রকল্পের আওতায় সংস্থার কনফারেন্স রুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদ করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক রক্ষাণাবেক্ষণের মাধ্যমে তারা সম্পদের পরিণত হতে পারে। এ ক্ষেত্রে পয়োজন সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনা। আমাদের দেশে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat