ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৬৭৫৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আজ সীমান্ত এলাকার জনগনের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।
এ সভায় আরো বক্তব্য রাখেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ, গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা প্রমুখ।
এ সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়ার আহবান জানানো হয়।
এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat