ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৫৭১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে উদ্বুব্দকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে জেলা সদরে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। 
এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও হাওর প্রকল্পের সহকারী পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় এ সেমিনারে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সুনামগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মো. উসমান গণি।
সেমিনারে বক্তারা হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নে ইমামদের সহযোগিতার কথা উল্লেখ করেন। পাশাপাশি, সমাজ থেকে গুজব ও কুসংস্কার দূর করা এবং সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ইমামদের ভূমিকা রাখার আহবান জানান। 
উল্লেখ্য, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হাওর অঞ্চলের ৭ টি জেলার ৫৭ টি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘হাওর এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat