ব্রেকিং নিউজ :
সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৩৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান এমপি বলেছেন, ‘আমরা যে নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবে না। গত কয়েক বছরে ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য জনগণের স্বার্থেই আবারো দরকার শেখ হাসিনার সরকার।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পার্বতীপুর সদরপুর কামরুপদলং গ্রামের রাস্তার ৬০ মিটার গার্ডার ব্রীজের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এম এ মান্নান আরো  বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী  লীগকে নির্বাচিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat