ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৪৫৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা একটি ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ রয়েছেন। অপর চারজন জেলে তিন ঘণ্টা সাগরে ভেসে অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন। 
উদ্ধারকৃত চার জেলে শনিবার সকালে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছেছেন। তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব। 
নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।  
ট্রলার মালিক ও নিখোঁজ জেলে ইউসুফের ভাই ইয়াকুব আলী জানিয়েছেন, গত মঙ্গলবার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারসহ ১২ জেলে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি’র কারনে ট্রলারটি ডুবে যায়। 
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ থাকা জেলেদের খোঁজ-খবর নিচ্ছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব জানান, কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat