ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৮৭৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে শেরেবাংলা নগর নির্বাচন ভবনসহ আশপাশ এলাকায়  তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা  হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, বুধবার সকাল থেকে শেরেবাংলা নগরে নির্বাচন ভবন এলাকার সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকেডও রয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 
তিনি জানান, এ লক্ষ্যে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাবের স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭টি টহল মোতায়েন রয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় র‌্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো কর্মসূচির ঘোষণা দেবে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।  রাজনৈতিক অস্থিরতার কারণেই প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেকাংশে জোরদার করা হয়েছে। বুধবার বিকাল ৫টার পর সচিবালয়, মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, আগারগাঁও, ফার্মগেট, শেরেবাংলা নগর, উত্তরা, বিমানবন্দর, মহাখালী, পল্টন, মতিঝিলসহ আশপাশ এলাকায় পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া সকাল থেকে সচিবালয়ের সামনের গেটে র‌্যাবের কয়েকটি গাড়ি টহল দিতে দেখা যায়। এতদিন সচিবালয়ে আগত দর্শনার্থীরা পাস দেখিয়ে ভেতরে ঢুকতে পারলেও এখন কড়াকড়ি করা হয়েছে। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এরপর ভেতরে ঢোকার অনুমতি মিলছে।
সূত্র আরও জানায়, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করা হয়েছে। সাদা পোশাকে নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat