ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৫৬৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সুস্থ্য মানবসম্পদ তৈরি ও নৈতিক শিক্ষা প্রদানের কারখানা। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবার আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরী।
আজ মঙ্গলবার পাবনার বেড়া উপজেলায় বেড়া ফাজিল মাদ্রাসায় নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে সংস্কার করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও যুগোপযোগী সিলেবাস তৈরি করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীগণ দেশের সকল ক্ষেত্রে সেবা প্রদান করছেন।
মো. শামসুল হক টুকু বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থা উন্নত করার কোন বিকল্প নেই। শিক্ষা খাতে ব্যয়কে সবসময়ই বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। ২০৪১ সালের মাঝে উন্নত বাংলাদেশ এবং ডেল্টা প্রকল্পের যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের দেখিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়ন করতে হলে আগামী প্রজন্মকে দিতে হবে একটি স্মার্ট শিক্ষা ব্যবস্থা।
অনুষ্ঠানে আমিনুল ইসলামের এর সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat