ব্রেকিং নিউজ :
জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৬৭৬০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ বিএনপি- জামায়াতের গুজব, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
আজ রোববার জেলা সদরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। 
সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম শামীম আলম সরকার ও সাধারণ সম্পাদক এন্যাম উল্লাহ জামী প্রমুখ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন, বিএনপি- জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য ও অর্থনীতি ধ্বংস করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বর্তমান সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। 
তারা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি- জামায়াতের দেশবিরোধী কর্মকা-, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat