ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৫৬৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতীয় নির্বাচনকে যারা ভন্ডুল ও বানচাল করতে চায়, তাদেরকে মোকাবেলা করতে আওয়ামী যুবলীগসহ দেশের যুবসমাজই যথেষ্ঠ। তিনি আজ সকালে জেলার মধুপুর উপজেলা অডিটোরিয়ামে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিরি বক্তব্যে এ কথা বলেন। 
ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রগতিশীল ও সংগ্রামী দল হিসেবে, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসেবে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের । তিনি বলেন, বাংলাদেশ আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট করে। এই উন্নয়নের ধারাকে আমরা সামনে আরো এগিয়ে নিতে চাই। আমরা যে উন্নয়ন করেছি, আগামী নির্বাচনে জনগণ তার মূল্যায়ন করবে, তা দেখেই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। 
স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী  বলেন, ‘আপনারা আওয়ামী লীগের  ভ্যানগার্ড, দেশের সম্পদ। আপনারা দেশকে সমৃদ্ধ করবেন। দেশকে আরও এগিয়ে নিতে যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত দেশকে উন্নত করার কারিগর আপনাদেরকেই হতে হবে। নীতি আদর্শে আর নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে যুবলীগকে গড়ে উঠতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সাইদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat