ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৫৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী এই বৈঠক শুরু হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব ১২টার কিছু আগে বঙ্গভবনে প্রবেশ করেন।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের তারিখসহ তফসিলের বিস্তারিত প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে এই সাক্ষাৎ অনুষ্ঠান করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এই বৈঠকের বিষয়ে জানান তিনি।
তিনি জানান, স্বাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে জানানো হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।
সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে জাতীয় নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে, তার সারসংক্ষেপ জানাবে কমিশন। ভোটগ্রহণের পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানাবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি পরামর্শ ও নির্দেশনা দিলে তা শুনবে কমিশন। এরপরই আগামী সপ্তাহে কমিশন সভা করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি।
রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ওই ভাষণ সম্প্রচার করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat