ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৫৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আলু ও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ট্যারিফ পলিসির প্রথম সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মোট চাহিদার ২০ শতাংশ পেঁয়াজ ঘাটতি আছে। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে। আমদানির ৯০ শতাংশ মূলত ভারত থেকে আসে। সম্প্রতি ভারত তাদের রপ্তানি মূল্য ৮০০ ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯৫ টাকার ওপরে পড়ে।’
মন্ত্রী বলেন, ‘আলু ও ডিম আমদানি শুরু হয়েছে। ডিম আমদানিতে কিছুটা জটিলতা ছিল, তা কেটে গেছে। অচিরেই পণ্য দুটির দাম কমে আসবে।’ তবে তেল-চিনির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে বলে জানান তিনি।
আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক বিবেচনায় পণ্যের দাম তেমন বাড়েনি। তবে আমাদের আয় বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat