ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় ইসরায়েলি গোলাবর্ষণ এবং বিমান হামলার কারণে সেখানে মোট ১৮টি হাসপাতাল বাধ্য হয়ে সেবা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। খবর তাস’র।
আল জাজিরা একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘রাষ্ট্র পরিচালিত আটটি হাসপাতালসহ মোট ১৮টি হাসপাতাল গাজা উপত্যকায় তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গাজার হাসপাতালের পরিস্থিতি বিপর্যয়কর। বিশেষকরে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোর অবস্থা এতোই খারাপ যে তা বর্ণনাতীত।’
তিনি বলেন, ‘গাজার উত্তরাঞ্চলের হাসপাতালগুলো ব্যাপক ওষুধ, খাদ্য এবং জ্বালানি সংকটের মুখে পড়েছে।’
ইসরাইয়েলি কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন ঘরবাড়িতে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত তুমুল উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এদিকে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ১০,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেকেরও বেশি শিশু।
সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat