ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কয়েকদিন ধরে আবারও বিচ্ছেদ গুঞ্জনে টালমাটাল অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জীবন। গণমাধ্যম থেকে নেটদুনিয়া, সব জায়গাতেই নানা জল্পনা-কল্পনা চলছে। অনেকেই মন্তব্য করছেন শিগগিরই হয়তো সাবেক দম্পতি হতে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক! কারণ হিসেবে তারা সামনে আনছেন শুরু থেকেই শাশুড়ি জয়া বচ্চনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা না হওয়া, অভিষেকের এড়িয়ে চলাসহ নানা বিষয়। 
সম্প্রতি সেই গুঞ্জনে ঘি ঢেলেছে পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দীপাবলির পার্টি। সেই পার্টিতেও দেখা নেই অভিষেকের, একাই যোগ দেন ঐশ্বরিয়া। তবে সেখানে ‘পাশে’ পান তার প্রাক্তন প্রেমিক সালমান খানকে! পার্টিতে লাল ও গোলাপি রঙের পোশাক পরে লালগালিচায় উপস্থিত হন ঐশ্বরিয়া। 
তবে সেখানে বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে দেখতে পাওয়া যায়নি। এমনকি ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন না তার মেয়ে আরাধ্যাও। অন্যদিকে, একই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজানও। দীর্ঘদিন পর এক সময়ের আলোচিত প্রেমিক জুটিকে একসঙ্গে দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। অনেকেই সাবেক প্রেমিকার দুঃসময়ে পাশে দাঁড়ানোয় প্রশংসা করছেন সালমানের। তবে তারা কতক্ষণ একসঙ্গে ছিলেন পার্টিতে এবং তাদের মাঝে কী কথা হয়েছে তা নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম। 
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষের দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় সালমান ও ঐশ্বরিয়ার। তবে সেই সম্পর্কের আয়ু ছিল মাত্র বছর চারেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat