ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৩৪৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক শিল্পের মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা শেষে আজ বুধবার বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব দেবে। এছাড়া মজুরি কাঠামোর প্রথম ও দ্বিতীয় গ্রেড বাদ দিতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই রাজি হয়েছে।
তিনি আরও বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে মজুরি চূড়ান্ত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ও শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকী, শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি সুলতান আহম্মদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন।
সভাশেষে মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা মজুরি প্রস্তাব বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে আমরা নতুন আরেকটি প্রস্তাব দেব।’ শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, মজুরি বোর্ডের পরের সভায় মজুরি চূড়ান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat