ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৪৫৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই। এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করব।’ শনিবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীদের দল। তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে। এদের বিরুদ্ধে খেলা হবে।আজ শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ চলাকালে এক পর্যায়ে বিকেল ৩টার দিকে নয়াপল্টন এলাকায় সাউন্ডগ্রেনেড, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। এর পর পল্টনের আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনার পর আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সবসময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে । এই অপরাধীদের স্বভাব আজকে আত্মার মতো পরিষ্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat