ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৫৬৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর  মহাখালি আমতলিতে খাজা টাওয়ার বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত  কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার তদন্ত কমিটি গঠনের বিষয়ে   জানান, এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও  সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, ঢাকা, মো. আনোয়ারুল হক, ঢাকা, জোন-২ মো. তানহারুল ইসলাম, ঢাকা, জোন-২ উপ-সহকারী পরিচালক ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মো. নাজিম উদ্দিন সরকার।
অগ্নি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে আগামী ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় এ অগ্নিকান্ড ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat