ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৬০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় গাছ বোঝাই নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে মানষ গাইন (৪৮) নামের এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মানষ গাইন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়ার চর গ্রামের মনি মোহন গাইনের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ব্রাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা ছিলেন।
ওসি জানান, এনজিওর কাজ শেষে সন্ধ্যায় মোটর সাইকেলে করে কোটালীপাড়া থেকে চিতলমারী যাচ্ছিলেন ব্রাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা মানষ। এসময় মোটর সাইকেলটি কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় পৌঁছালে গাছ বোঝাই একটি নাসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat