ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৫৬৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং ৬৮ বছর বয়সে মারা গেছেন।সাংহাইয়ে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে তিনি মারা যান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সংস্কারবাদী কেকিয়াং গত বছর অবসরে যান। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি।
কেকিয়াং একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও অভিজ্ঞ আমলা ছিলেন। শি’র অধীনে ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে চীনের অর্থনীতির বিকাশে তার বিশেষ অবদান ছিল।
অনেক বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট শি জিন পিং নিজের শাসনক্ষমতা ধরে রাখতে চীনা কমিউনিস্ট পার্টিতে লি কেকিয়াংকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিলেন। কারণ কেকিয়াংকে চীনের ভবিষ্যত নেতা ভাবা হতো।
এর ফল হিসেবে কমিউনিস্ট পার্টি ও সরকার প্রধানের পদ থেকে বর্ষীয়ান রাজনীতিক কেকিয়াংকে সরে যেতে হয়। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সর্বশেষ সম্মেলনে লি কেকিয়াংকে দলের পলিটব্যুরোতেও রাখা হয়নি।পলিটব্যুরোর সদস্যরা শি জিন পিংয়ের অনুগত হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat