ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫৭২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস'২০২৩ পালিত হয়েছে।  এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ নওগাঁ কর্তৃক গৃহিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।
পরে সেখানে "আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল করিম।
আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুঁইয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি সালাহউদ্দিন খান টিপু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি এ এস এম রায়হান আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ নওগাঁ'র সহকারী পরিচালক মোঃ হারুনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat