ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫৬৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল-লেবানন সীমান্তে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ’র সাথে ইসরাইলী বাহিনীর গুলি বিনিময়ে হতাহতের খবর পাওয়া গেছে।
হিজবুল্লাহ বলেছে, শনিবারের এ গোলাগুলিতে দক্ষিণ লেবাননে তাদের চার যোদ্ধা নিহত হয়েছে। ফিলিস্তিনী গ্রুপ ইসলামিক জিহাদ তাদের এক যোদ্ধার নিহত হওয়ার খবর জানিয়েছে।
এদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে মার্গালিওট সীমান্ত এলাকায় গোলাগুলিতে দুজন থাই খামার শ্রমিক আহত হয়েছে। ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করে।
ইসরাইলের জরুরি মেডিক্যাল সার্ভিস এ কথা জানিয়েছে।
ইসরাইলী সেনবাহিনী বলেছে, বারাম গ্রামে হিজবুল্লাহ’র ট্যাংক প্রতিরোধী গোলায় তাদের তিন সৈন্য আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।  
হিজবুল্লাহ’র সাথে গুলি বিনিময়ের প্রেক্ষিতে ইসরাইল কিরিয়াত শমোনো সীমান্ত গ্রাম থেকে ইতোমধ্যে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ এলাকায় অন্তত ২৫ হাজার লোকের বসবাস।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার কারনে তেলআবিব স্থল আক্রমণের জন্যে সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, তারাও বসে থাকবে না। তারাও এ যুদ্ধে তাদের অংশগ্রহণ জোরদার করবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট উত্তরাঞ্চলের সীমান্ত পরিদর্শন করে সৈন্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অবশ্যই সতর্ক এবং যে কোন পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হবে।
উল্লেখ্য, হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরাইলের সাথে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময়ে লেবাননে ১২শরও বেশি লোক প্রাণ হারায় যার অধিকাংশ ছিল বেসামরিক নাগরিক। ইসরাইলী পক্ষে ১৬০ জন নিহত হয় যাদের অধিকাংশই ছিল সৈন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat