ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৪৫৩৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, 'সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে এ দেশে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। যারা একাত্তরে পরাজিত তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবেলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামন্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনে নির্বাচন। আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, এ চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এ চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন। সারাবিশ্বে তখন অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এ যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষ্মণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।
এ অস্থিরতা, অশান্তি থেকে বিশ্ব ও দেশকে রক্ষায় দেবি দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat