ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৬৭৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 
তিনি আজ ব্যাংককে থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাও -এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান। 
ড. মোমেন দুই দিনের সরকারি সফরে আজ সকালে থাইল্যান্ড পৌঁছেন। বৈঠকে মন্ত্রিদ্বয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন। বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। 
তিনি থাইল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা এবং কোভিড-১৯ অতিমারী নিয়ন্ত্রণে থাই সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আব্দুল হাই, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat