ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৭৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় এক ঘণ্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হয়েছেন নবম শ্রেণি পড়ুয়া মোহনা ত্রিপুরা ।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্সের (এনসিটিএফ) সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা রোববার বেলা ১১টা থেকে এক ঘন্টা জেলা পরিষদ প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
জেলা পরিষদের পক্ষ থেকে মোহনা ত্রিপুরাকে উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী। পরে পরিষদের চেয়ারম্যান মংশেইপ্রু চৌধুরী ফুলের তোড়া উপহার দিয়ে মোহনাকে প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।
মোহনা ত্রিপুরা চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ কার্যক্রমে অংশ নেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। গার্লস টেকওভার প্ল্যান ইন্টারন্যাশনালের একটি প্রতীকী কর্মসূচি, যা এনসিটিএফ’র মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে এই আয়োজন।
মোহনা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড ছেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat