ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ৪ নভোচারী ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৮৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এখন তার বয়স ৩৪ বছর। এই বয়সে যেখানে অন্যান্য অভিনেত্রীরা বিয়ে করে মাতৃত্যের স্বাধও গ্রহণ করেছেন। সেখানে বিয়ে ত দুরে থাক, নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন মিমি। কবে ভক্তরাও বসে নেই। তাদের আগ্রহ মিমির বিয়ে নিয়ে।
অনুরাগীদের একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন মিমি। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমি বলেন, ‘বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক অথবা রুপালি দুনিয়ার অভিনেত্রী হোক। সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি?’
এরপর তিনি যা বলেছেন তা আবারও হতাশ করেছেন অনুরাগীদের। তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর হল, বিয়ে অবশ্যই করব!’ কিন্তু পাত্র কই?’ বিয়ে করতে চাইলেও পাত্রর অভাবে বিয়ের পিড়িতে বসা হচ্ছে না এই অভিনেত্রীর। তাইত এখনো অবিবাহিত তিনি।
এরপরই মিমি মজা করে বলেন, ‘কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই!’ তবে বিয়ে প্রসঙ্গে আসল সত্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গল’ এবং অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat