ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৬৭৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভালোবাসে এবং মানুষ উন্নয়নের পক্ষে। জনগণ তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিবে। 
তিনি বলেন, তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কালাম শামসুদ্দিন সরকারী অস্ত্র ভান্ডারের সকল অস্ত্র ও গোলাবারুদ বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন। তার নামে টুর্নামেন্ট হওয়ায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল, পদ্মা রেল সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল।
আজ (বুধবার) সিরাজগঞ্জের আবুল কালাম শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শহীদ আবুল কালাম  শামসুদ্দিন আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। 
তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় এবং খেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
ডেপুটি স্পিকার বলেন, সরকারী উদ্যোগে সারাদেশে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণ ও যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ্য মানবসম্পদ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই।
শামসুল হক টুকু বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলের খেলাধুলায় একসময় তীব্র প্রতিদ্বন্দিতা হতো। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির একটি অংশ এই খেলাধুলা। প্রত্যন্ত অঞ্চলে সুস্থ্য বিনোদনের মাধ্যম খেলাধুলাকে প্রায় নির্বাসনে পাঠানো হয়েছিল। সেই হারিয়ে যাওয়া খেলাধুলাকে আবার মাঠে ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা ভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা তাড়াশ উপজেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে।
ফাইনাল খেলার আগে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে দলীয় সংগীত, দলীয় নৃত্য এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat