ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৫১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার ‘অত্যন্ত বিপজ্জনক’  ঘূর্ণিঝড় ‘লিডিয়া’ আঘাতে হেনেছে। শক্তিমত্তার দিক থেকে এটি চার নম্বর ক্যাটাগরির ঝড়। এতে বন্যা ও ভূমিধসের হুমকি রয়েছে। আবহাওয়াবিদরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ বলেছেন, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিক সুরক্ষা কর্মীদের প্রস্তুত রাখা এবং ওই অঞ্চলের বাসিন্দাদের সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর প্রায় ৬,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউএস ন্যাশসনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড় লিডিয়া প্রতি ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার গতিবেগে পুয়েতো ভালার্তার জনপ্রিয় সমুদ্র সৈকত উপকূলে আছড়ে পড়ে।
তাদের এক বুলেটিনে বলা হয়, জীবনের জন্য হুমকি হিসেবে দেখা দেওয়া বাতাস এবং প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মেক্সিকোর পশ্চিম ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে।
খবরে বলা হয়, মেক্সিকোর নাগরিক এবং বিদেশি পর্যটকদের কাছে পুয়ের্তো ভালার্তা একটি প্রধান গন্তব্যস্থল।
প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু এলাকার ক্লাস স্থগিত করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
হারিকেন সেন্টার জানায়, ঘূর্ণিঝড় লিডিয়ার প্রভাবে নায়ারিত, সিনালোয়া এবং জালিস্কো রাজ্যে ১২ ইঞ্চির (৩০ সেন্টেমিটার) বেশি বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচসি সতর্ক করে দিয়ে বলেছে, এমন বৃষ্টিপাতে ফলে উপকূল এলাকায় ভূমিধস হতে পারে এবং শহর এলাকায় বন্যা দেখা দিতে পারে।
সাধারনত মে থেকে নভেম্বর মাসের মধ্যে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat