ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ৪ নভোচারী ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৫৬৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট-এর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ-এর উপ-মহাপরিচালক শাহ আহম্দ ফজলে রাব্বী।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমীন উদ্দিন, জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন। 
স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
এরআগে, অতিথিবৃন্দ বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
সমাবেশ শেষে নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে ১৫ জন ভিডিপি সদস্যকে বাইসাইকেল এবং ১৮৫ জনকে ছাতা প্রদান করা হয়।
এ সমাবেশে জেলার তিনটি উপজেলার দুইশ’ জন আনসার ও ভিডিপি সদস্য যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat