ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত আকরাম হোসেন (৩৬) উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ^াসের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামুলক কার্যক্রমের প্রস্তুতির সময়  একটি ওয়ান শ্যুটারগান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে  চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় অস্ত্র আইনের তিনটি ধারায় আকরাম হোসেনকে মোট ২৪ বছরের কারাদন্ড দেয়। বাকি আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat