ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ৪ নভোচারী ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮০৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাইফুন কোইনুরের প্রভাবে রাতভর প্রবল বর্ষণের পর এশিয়ার বাণিজ্যিক হাব খ্যাত হংকং সোমবার স্টক এক্সচেঞ্জে লেনদেন ও স্কুল বন্ধ করে দিয়েছে।
হংকং অবজারভেটরি বলেছে, টাইফুন কোইনু গত সপ্তাহে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের গুয়াংডং প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাওযার সাথে সাথে একটি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়ে সোমবারের মধ্যে দুর্বল হয়ে পড়ে। খবর এএফপি’র।
ঝড়ের প্রভাবে সারারাত অবিরাম বৃষ্টি হলে স্থানীয় সময় ভোর ৪টায় (গ্রিনীচ মান সময় ২০০০ টায়) এজেন্সি সর্বোচ্চ সতর্কতা জারি করে।
ডেটায় দেখায়, সোমবার মধ্যরাত থেকে এই অঞ্চলের বেশিরভাগ অংশে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং শহুরে হংকং দ্বীপের কিছু অংশে বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
ভয়াবহ বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অবজারভেটরি সকলকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
নগরীর তৃতীয়-সর্বোচ্চ ঝড় সতর্কীকরণ সংকেতটি স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
ঝড়ের সতর্কতার কারণে, সকালের সেশনে নগরীর স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিত করা হয়, তবে দুপুর ২টায় আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat