ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬৮১০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার  টুঙ্গিপাড়ায় দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে।জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং উপার্জনের সক্ষমতা বৃদ্ধি দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ টুঙ্গিপাড়া প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানী নগদ অর্থ তুলে দেন।
এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা  প্রকাশ চক্রবর্তী, প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সাঈদ আহমেদ, সুমাইয়া আক্তার, তানভীর হোসেন, আরিফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময়২৪০ প্রশিক্ষনার্থীর হাতে সম্মানীর নগদ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রকল্পের চিফ কো-অর্ডিনেট শরিফুল ইসলাম বলেন, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে আমরা  টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৩ হাজার ২০০ মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছি। প্রশিক্ষণ পেয়ে তারা উদ্যোক্তা হবেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ  বিনির্মাণে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে আমরা দক্ষ করে গড়ে তুলছি। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। তাদের ঋণ ও অন্যান্য সুবিধা দেয়া হবে। এরাই আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat