ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্যে সমাবেশ করেছেন।তারা ইসরাইল ফিলিস্তিন সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
সমাবেশে অংশ নিয়ে এসব নারী ‘আমরা শান্তি চাই’ বলে শ্লোগান দেয়। তারা ‘আমাদের শিশু হত্যা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময়ে অধিকাংশের পরনে সাদা পোশাক ছিল।
‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিও’র পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।
তিনি আরো বলেন, এ প্রথমবারের মতো সম পর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশদারিত্ব আমরা পেয়েছি।
সমাবেশটি প্রথমে জেরুজালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড সী’র দিকে চলে যায়। সেখানে আরো বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন।
নারী নেতৃত্বাধীন দু’টি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।
উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।
উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি  ও ৩২ ইসরাইলি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat