ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৭১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরো এক মৌসুমের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন কোচ জাভি। এর ফলে ২০২৫ সালের জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথেই থাকছেন তিনি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে চুক্তি অনুযায়ী বাড়তি আরো এক বছর মেয়াদ বাড়ানোর শর্তাবলী রয়েছে। 
বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডাপর ২০২১ সালে কোচ হিসেবে যোগ দেন। তার অধীনে ২০১৯ সালের পর বার্সেলোনা প্রথমবারের মত লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে। 
এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়ন সম্পর্কে জাভি বলেছেন, ‘আমরা একটি কঠিন মুহূর্তে অনুকূল পরিবেশে এখানে এসেছিলাম। গত মৌসুমে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছি। এই মুহূর্তে আমরা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছি।’
জাভি স্বীকার করেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত বার্সেলোনা দুটি সেরা ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই কাতালান জায়ান্টরা ৫-০ গোলে জয়ী হয়, একটি হলো লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ও অন্যটি হলো চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে রয়্যাল এন্টাওয়ার্পের বিপক্ষে। 
খেলোয়াড়ি জীবন থেকে অবসরের দুই বছরের মধ্যে রোনাল্ড কোম্যানের স্থানে বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২৪ সালের জুন পর্যন্ত তার সাথে বার্সেলোনার চুক্তি ছিল। সব ধরনের প্রতিযোগিাতয় ৯৬ ম্যাচে জাভির অধীনে বার্সেলোনা এ পর্যন্ত ৬০টি ম্যাচে জয়ী হয়েছে। 
রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে বর্তমানে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat