ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৯২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বড় অর্জনে বদলে যাওয়ার গল্প এখন পৃথিবীর মানুষ জানতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। এ  বদলে যাওয়ার নেতৃত্বকে পৃথিবীর মানুষ সম্মান করছে। আমরা সম্মানিত হচ্ছি।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‘চাঁদেরহাট’ এর ৫০ বছর ও ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এটা এখন বিশ্বের বিস্ময়। ছোট বাংলাদেশের বড় অর্জনে বদলে যাওয়ার গল্প এখন পৃথিবীর সকল মানুষ জানতে চায়। 
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান- বাংলাদেশে সুন্দর মানুষ তৈরি হোক। সেই সুন্দর মানুষ শুধু বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীর জন্য কাজ করবে। ’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ অন্ধকারে হারিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। 
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু কিশোর দিবস পালন করা হয়। সেটি ছিল এই চাঁদের হাটেরই প্রস্তাবনা। প্রতিমন্ত্রী এজন্য চাঁদের হাটের সংগঠনকে ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী শিশু কিশোর ও যুব কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন এই চাঁদেরহাট শিশু-কিশোরদের মেধা এবং সংস্কৃতি বিকাশে দেশে একটি নবজাগরণ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় প্রেসিডিয়ামের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া পিন্টু, সংগঠনের উপদেষ্টা দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জামিউর রহমান লেমন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাতীয় পতাকা এবং মো. জাকারিয়া পিন্টু সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে চাঁদেরহাটের ৫০ বছর ও ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat