ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৯৮২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে চলছে ‘জাওয়ান’ জ্বর। এই জ্বরে কাঁপছে বাংলাদেশও। তৃতীয় সপ্তাহে এসেও দেশের ৪৪ টি প্রেক্ষাগৃহে চলছে চলতি বছরে বলিউড বাদশার দ্বিতীয় সিনেমাটি। ‘জাওয়ান’ যেন মেতেছে রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। বছরের শুরুতে গড়া রেকর্ড ও এখন হুমকির মুখে। খবর ইন্ডিয়া টুডের।
হুমকি না বলে রেতর্ড নিশ্চিত ভাঙবে বলাই যায়। কেননা মাত্র ১৫ দিনেই যে ৯২০ কোটি রুপি পকেটে পুরে নিয়েছে ‘জা্ওয়ান’। যা বাংলাদেশি টাকায় ২০০ কোটি টাকার বেশি। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল শাহরুখ। সেই লক্ষ্য এখন বেশি দূরে নয়। হয়তো এই সপ্তাহেই ‘পাঠান’কে টপকে যেতে পারে ‘জাওয়ান’।
শুধু তাই নয়, বছরের শুরুতে ভারতে ৫৪৩ কোটি রুপি আয় করে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার রেকর্ড গড়েন। ৫২৬ কোটি আয় করে। এই রেকর্ডের ঘাড়েও নিঃশ্বাস ফেলছে ‘জাওয়ান’।
সামনে আরো এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় সেই ধামাকার জন্য। একের পর ফ্লপের পর আড়ালে চলে যান শাহরুখ। চার বছর পর ফিরেইে এসেই উপহার দিলেন ব্লকবাস্টার দুই সিনেমা। এখন অপেক্ষায় চলতি বছরের হ্যাটট্রিকের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat