ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৯০১০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, এমপি বলেছেন, পেশাজীবীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের সাখে এক  মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
জাতীয় পেশাজীবী সমাজের সভাপতি ও পার্টির উপদেষ্টা ডা. মোস্তাফিকুর রহমান আকাশের সভাপতিত্বে এসময় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, এমপি, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, এমপি প্রমুখ মতবিনিময়কালে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। 
সাইবার সিকিউরিটি আইন নিয়ে পেশাজীবীদের সাথে মতবিনময় কালে জিএম কাদের আরো  বলেন,  দলীয়করণের মাধ্যমে পেশাজীবীদের রাজনীতিতে এনে নানাবাবে তাদের ব্যবহার করা হচ্ছে। ফলে, পেশাজীবীরা পেশার দিকে খেয়াল না করে দলীয় কাজ-কর্মে বেশি মনোনিবেশ করছে। সাধারণ মানুষ পেশাজীবীদের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণের ঊর্ধ্ব উঠে দেশ সেবায় কাজ করতে হবে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনের কারণে গণমাধ্যমে সেলফ সেন্সরশীপ চলছে। আইন করে যদি কথা বলার অধিকার বন্ধ করে দেয়া হয় তখন আর গণতন্ত্র থাকে না। তাই, সামনের দিকে কঠিন সংগ্রাম অপেক্ষা করছে, আমাদের সেই সংগ্রামে জিততে হবে। আমরা কারো পক্ষ বা বিপক্ষ নয়, আমরা জনগণের পক্ষের শক্তি বলে জাতীয় পার্টি মনে করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat