ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৭৮৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের প্রাচীনকালের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, আধুনিকতার সংস্পর্শে আমাদের এসব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেজন্য আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় সাধন করতে হবে।
প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলার মেলান্দহে জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর এর যৌথ উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী (২১-২৩ সেপ্টেম্বর) লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
লোকসংগীত, লোকনাটক, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, গাজীর গান, ছড়া, প্রবাদ প্রবচন, পুঁথি, কেচ্ছা-কাহিনী সহ লোকসংস্কৃতি আমাদের অমূল্য সম্পদ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যে বাংলাদেশসহ সারাবিশ্বে সমাদৃত। জামালপুর জেলাও এর ব্যতিক্রম নয়।
তিনি আরো বলেন, জামালপুর জেলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নিবেদিতপ্রাণ সংগঠন হিসাবে জামালপুর গান্ধী আশ্রম  ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর কাজ করে যাচ্ছে।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর আয়োজিত লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্তিপূর্বক মন্ত্রণালয় থেকে নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদানের আশ্বাস দেন।
জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি ও লোকসংস্কৃতি উৎসবের আহবায়ক উৎপল কান্তি ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান সানা, জামালপুর জেলা পরিষদের সচিব মুনমুন জাহান লিজা, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat